কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে খুন করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। নিহত যুবক আসাদুল্লাহ (৩৫) ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছিদ্দিকের ছেলে এবং শরীরিক প্রতিবন্ধী।
রবিবার দিবাগত রাত ১০ টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।
১৪ এপিবিএন এর সহ অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, রাতে লাল পাহাড় এর পথ দিয়ে ১০/১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী প্রতিবন্ধী রোহিঙ্গা আসাদুল্লাহকে নিজ ঘর থেকে তুলে নিয়ে নতুন ব্রীজের উপর কুপিয়ে এবং গলায় গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
তিনি জানিয়েছেন, প্রাথমিক ভাবে নিহত যুবক সন্ত্রাসীদের তথ্য প্রতিপক্ষের সন্ত্রাসীদের অবহিত করার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত ও ধরতে অভিযান চলমান রয়েছে।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
২ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে