বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সীমান্তে পতিত মর্টার শেলে নিহত এবং আহত পরিবারের মাঝে বিজিবি’র আর্থিক সহায়তা প্রদান

সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে নিহত পরিবারকে এক লাখ এবং আহত পরিবারের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি। 


রবিবার বিকেলে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকি বিজিবি মহাপরিচালকের পক্ষে এই অর্থিক সহায়তা প্রদান করেন। 



 


রবিবার রাতে বিজিবির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় মিয়ানমারে অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মিয়ানমার হতে আসা মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণে ১ জন বাংলাদেশী নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, আহত ও নিহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথার্থ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখনও পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি কেউ। গণমাধ্যমের এমন খবরে বিজিবি মহাপরিচালকের নির্দেশে রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান, তার চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক নাইকংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত মহিলা হোসনে আরার আহত ২ জন নাতী-নাতনীকে দেখতে যান, তাদের খোঁজ খবর নেন এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

Tag
আরও খবর