বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-২

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া ও নাটমোড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত মাদক কারবারীরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজিরপাড়ার নুরুল ইসলামের ছেলে ইয়াছিন (২৪) ও হ্নীলা ইউনিয়নের

নাটমোড়া পাড়ার আবুল হাসেমের ছেলে নুর হোসাইন (২২)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব জানান।

তিনি জানান,শনিবার রাতে র‌্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,কতিপয় মাদক কারবারী টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় জনৈক এক ব্যক্তির বসত ঘরে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী ইয়াছিনকে

আটক করতে সক্ষম হয় এবং অপর দুইজন মাদক কারবারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নিজের নাম-ঠিকানা প্রকাশসহ পলাতক মাদক কারবারীদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং তার ভাড়াকৃত বসত ঘরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির দেহ ও তার বসত ঘর তল্লাশী করে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়া একইরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর অধিনস্থ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নাইটমোড়াপাড়াস্থ ফুলের ডেইল রাস্তার মাথায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী নুর হোসাইনকে

আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে ইয়াবা বিক্রয় করে থাকে বলে জানায়। এছাড়া আটককৃত ইয়াছিন পলাতক মাদক কারবারীদের সাথে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।


তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ

আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর