বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

দুর্গন্ধমুক্ত কলেজ গেইটের দাবীতে টেকনাফে শিক্ষার্থীদের মানববন্ধন

টেকনাফ সরকারি কলেজ গেইট যেন ময়লা আবর্জনা, দুর্গন্ধযুক্ত স্থান। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।


বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ময়লা আবর্জনা মুক্ত রাস্তা চাই, দুর্গন্ধ মুক্ত পরিবেশ চাই, জীবাণুমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই, প্রাণের কলেজ গেটটির দখল উচ্ছেদ চাই, স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ের কর্মসূচিতে অংশ নেয় কলেজের শিক্ষকেরাও।



দীর্ঘদিন যাবত কলেজ গেটের আশেপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা ও দুর্গন্ধে ভরা স্তুপ সরানোর দাবি জানিয়ে তারা বলেন, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী চলাচলে অসুবিধা হয়। এই পরিবেশ দূষণ থেকে শিক্ষার্থীরা মুক্তি চাই, এভাবে অযত্নে অবহেলায় ময়লার স্তুপ জমে থাকলে নানান রোগব্যাধি ছড়াতে পারে। স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের প্রতি ড্রেনেজ ব্যবস্থা তৈরীর পাশাপাশি পরিচ্ছন্ন রাখার দাবি জানান তারা।


শিক্ষার্থীদের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক নুরুল ইসলাম মাহমুদ, সাধারণ ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক বেলাল উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু তাহের, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রফিক উদ্দিন, আসাদুল ইসলাম, ছাত্রনেতা আতাউল, রিয়াদ মাহমুদ, ওয়ালী ফয়সাল, এনায়েত উল্লাহ, নকীব নুর’সহ সাধারণ শিক্ষার্থীরা।


এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম জানান,তাদের দাবি অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে পৌর কর্তৃপক্ষ ময়লা আবর্জনা অপসারণ করবে।


Tag
আরও খবর