বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে সীমান্ত দিয়ে মায়ানমার বিজিপির ৬৪জন সদস্যদের আত্নসমপর্ণ ; নিশ্চিদ্র নিরাপত্তায় নিরাপদ আশ্রয়ে

সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং পয়েন্ট দিয়ে মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর ৬৪জন সদস্য প্রাণ রক্ষার্থে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে টেকনাফ ২বিজিবির নিকট আত্নসমর্পণ করে আশ্রয় নিয়েছে। পরে তাদের নিশ্চিদ্র নিরাপত্তায় নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। 


জানা যায়,৭ ফেব্রুয়ারী সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি সংলগ্ন উত্তর পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে স্বশস্ত্র অবস্থায় মিয়ানমার বিজিপি পুলিশ ক্যাপ্টেন থিন মং উইনের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার ৬৪জন সদস্য অনুপ্রবেশ করে স্থানীয় বিজিবির নিকট আতœসমপর্ণ করে। এই খবর পেয়ে বিজিবি কক্সবাজার রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবীর, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস),উপাধিনায়ক মেজর শরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।



এরপর সন্ধ্যা ৭টারদিকে সরকারের উর্ধ্বতন মহলের নির্দেশে হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিপি সদস্যদের আশ্রয় কেন্দ্র বানানো হয়। এসময় বিজিবির উর্ধ্বতন মহল, হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন। পরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে মায়ানমার বিজিপির আতœসমপর্ণকৃত ৬৪জনকে নিরাপদ আশ্রয়ের জন্য হ্নীলা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।




এর আগের দিন সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান টেকনাফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সীমান্তের উত্তপ্ত পরিবেশের কারণে এই স্কুলকে প্রাথমিকভাবে আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন। 



এই বিষয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ,মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন সংস্থার ৬৪জন সদস্য অনুপ্রবেশ করে আত্নসমর্পণের বিষয়টি সংবাদকর্মীদের নিকট নিশ্চিত করেছেন।


এদিকে হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপি বহরের অনুপ্রবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের আশ্রয় দেওয়ার পর টেকনাফের মানুষের মধ্যে যুদ্ধ আতংক বিরাজ করছে। ###

Tag
আরও খবর