বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে সীমান্ত উত্তেজনার মধ্যে মাদক তৎপরতা ; খারাংখালী সীমান্ত হতে ৬৪হাজার ৬শ ইয়াবা উদ্ধার

প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তে সরকারী বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির জেরধরে টেকনাফ সীমান্ত এলাকায় উত্তেজনার মধ্যেও মাদক কারবারী চক্রের তৎপরতা থেমে নেই। বিজিবি জওয়ানেরা সীমান্তে অভিযান চালিয়ে ৬৪হাজার ৬শ পিস ইয়াবার চালান জব্দ করেছে।


সুত্র জানায়,৬ফেব্রæয়ারি সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৪ হতে আনুমানিক ৭শ গজ দক্ষিণ দিকে হেলালের ঘের এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঘটনাস্থলে গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ১জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ২শ গজ বাংলাদেশ অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে হেলালের ঘেঁরের দিকে আসতে দেখে টহলদল তাকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রæত দৌড়ে পাশ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলার ভিতর হতে ৬৪হাজার ৬শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 



টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, বিজিবি টহলদল উক্ত এলাকায় সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি। তবে চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। 


এদিকে প্রতিবেশী দেশে দুপক্ষের যুদ্ধ ও গোলাগুলি এবং বিস্ফোরণে সীমান্তের মানুষ আতংকে রয়েছে। ওপারের সীমান্তরক্ষী বাহিনী নিরুপায় হয়ে বিভিন্টন পয়েন্ট দিয়ে বাংলাদেশে স্বশস্ত্র অবস্থায় আশ্রয়ের জন্য ছুটছে। এমন পরিস্থিতিতে মাদক কারবারীদের অপতৎপরতা জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ###

Tag
আরও খবর