বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজার উখিয়া সীমান্তে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১৩৭ বিজিপি সদস্য বিজিবির সেল্টারে

১৩৭ জন বিজিবি সদস্য


মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১৩৭ জন সদস্যকে বিজিবির সেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে দু’জন নারী এবং দু’জন শিশুকে দেখা গেলেও তাদের পরিচয় জানা যায়নি।




মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে দুটি গাড়িতে করে তাদের বিজিবির সেল্টারে নিয়ে যাওয়া হয়। তারমধ্যে একটি বাসে ১০৮ জন এবং অন্য একটি বড় জীপে করে ২৯ জনকে সেল্টারে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টর কমান্ডার মেহেদী হোসাইন কবীর বলেন, বাংলাদেশে প্রবেশ করে ১২৯ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রকরণ করে আমাদের সেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার থাইংখালীর রহমতেরবিলে তারা প্রবেশ করে। তাদেরকে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের রহমতেরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৪ টা পর্যন্ত রাখে। তারপর তাদের লাইন ধরিয়ে নিরাপত্তার মাধ্যমে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত নিয়ে গিয়ে গাড়িতে তোলা হয়।




পালংখলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড রহমতেরবিলের ইউপি সদস্য আলতাছ আহমেদ টিটিএন -কে বলেন, একসাথে শতাধিক মিয়ানমার বিজিপি আমার এলাকায় প্রবেশ করে বিজিবি খূঁজতে থাকে। আমরা বিজিবিকে খবর দিলে বিজিবি তাদেরকে বুঝিয়ে নিয়েছে। বিকেলে তাদেরকে বিজিবি নিয়ে গেছে। গেল কয়েক দিনে মিয়ানমারের এলাকায় হওয়া যুদ্ধের গোলা ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামে। এ ঘটনায় কক্সবাজার বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।




এদিকে এ পরিস্থিতিতে সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে। এ নিয়ে স্থানীয়রা আবারো রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশংকা করছেন। তবে এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত পরিস্থিতি প্রশাসন পর্যবেক্ষণে রেখেছে। বিজিবিসহ আইন শৃংখলা বাহিনী সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর