বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়ায় বনবিভাগের অভিযান : মাটি কাটতে গিয়ে ড্রাম্পট্রাক আটক

উখিয়ায় গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ড্রাম্পট্রাক আটক করা হয়েছে।

পাহাড় কেটে মাটি লোড করার সময় এই ড্রাম্প-ট্রাকটি আটক করেছে বনবিভাগ উখিয়া রেঞ্জের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাহাড় খেকোরা সু-কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছেন অভিযান নেতৃত্বদানকারী অফিসাররা।


৫ ফেব্রুয়ারী (সোমবার) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের দৌছড়ি বিটের অইশার জুম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।



জানা যায়, দৌছড়ি বিট এলাকার বন বিভাগের লোকজনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ের মাটি কেটে পাচার করে আসছিল স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। বিষয়টি খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে দৌছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করলে এসময় বনবিভাগের লোকজনের অবস্থান টের পেয়ে ডাম্পার গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছনে ধাওয়া দেয় বন বিভাগ। পরে ডাম্পারটি জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। জব্দকৃত গাড়িটির নাম্বার চট্টমেট্রো-চ ১১-৩৫১২ বলে জানা গেছে।


এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দৌছড়ি বিটের অইশার জুম থেকে মাটি কাটা সময় প্রস্তুতি নেওয়ার সময় ডাম্পার গাড়িটি জব্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন ।


এমন অভিযানে কাউকে গ্রেফতার করা গেলো না কেনো? -জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান- অভিযানের জায়গাটি প্রধান সড়ক থেকে পায়েহাঁটা পথে বেশ গভীরে, পাহাড়খোকো চক্র সড়কের বিভিন্ন পয়েন্টে নিজেদের সোর্স ঠিক করে রেখেছে। বিট কর্মকর্তারা পাহাড়ি গলির পথে মোড় নিতেই খবরটি তাদের সোর্স মারফত পাহাড়খেকোরা জেনে যায়। ফলে পাহাড় কাটা ও মাটি পরিবহনের কাজে সংশ্লিষ্টরা বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনাস্থল ত্যাগ করেছে। যার ফলে হাতেনাতে কাউকে গ্রেফতার করা যায়নি।


তবে তিনি কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন এবং সরকারী বন রক্ষায় তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।


Tag
আরও খবর