বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

মহেশখালীতে স্ত্রীর সাথে রাগ করে স্বামীর আত্মহত্যা

মহেশখালী উপজেলায় স্ত্রী সঙ্গে পারিবারিক মনোমালিন্য জের ধরে গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করেছে স্বামী।


শনিবার, ৩ ই ফেব্রুয়ারি দুপুর ৩ টার দিকে উপজেলার জাগিরাঘোনা পৌরসভাস্থ মুহুরির ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত স্বামী শাকের উল্লাহ (৩৫) মহেশখালী কলেজের সাবেক প্রভাষক ছিলেন। সে মহেশখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার পুত্র।


ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দুপুরে নিহত প্রভাষক শাকের উল্লাহ এর লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।


এদিকে নিহত প্রভাষক শাকের উল্লাহ এর মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ স্থানীয় কাউন্সিলর'কে জিজ্ঞাসা করে জানা যায় নিহত ব্যক্তি তাহার স্ত্রী কর্তৃক মামলায় জেল খেটে হেনস্তা হয়ে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন মর্মে তারা ধারণা করেন।


তবে স্থানীয়রা জানিয়েছেন, স্ত্রী দায়েরকৃত মামলায় ৮ মাস জেল কেটে মুক্ত হয়ে, ১ মাস আগে স্ত্রী মামলা আপোশ দেয়। মানসম্মত ক্ষুণ্ন অভিমান করে গলায় ফাঁস দিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে আত্মহত্যা করে বলে জানান। পরে বাড়ির লোকজন এসে তার ঝুলন্ত লাশ দেখতে পায়ে পুলিশকে জানায়।


এ প্রসঙ্গে মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা জানিয়ে তিনি বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর