বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ইয়াবা উদ্ধার মামলায় উখিয়ার দুই মাদক কারবারির যাবজ্জীবন!

চট্টগ্রামে প্রায় ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তরা হলো- কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার মো. ঈসমাইল (৫৫) ও মো. রিদুয়ান (২৭)।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।


আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঈসমাইল ও রিদুয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র‍্যাব সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ঈসমাইল ও রিদুয়ানকে গ্রেপ্তার করে। ঈসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ পিস ও রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদী হয়ে তাদের দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় কর্ণফুলী থানায় মামলা করেন।


মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৩০ জুন ঈসমাইল ও রিদুয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় সাত জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

Tag
আরও খবর