বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের উখিয়া জামতলী ক্যাম্পে এক রো হি ঙ্গা কে জ বা ই করে হ ত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইয়াসিন নামে এক রোহিঙ্গাকে জবাই করে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী।


রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত জামতলী ১৫ নম্বর ক্যাম্পে এমএসএফ হাসপাতালের এই হত্যাকান্ড ঘটে। 



নিহত মো ইয়াসিন ১৫ নম্বর ক্যাম্পের সি ওয়ান ব্লকের বাসিন্দা এবং আব্দুল বারীর পুত্র। নিহত ইয়াসিন ক্যাম্পে রাতের বেলায় পাহারাদার হিসেবে কাজ করতো বলে জানা গেছে। 


উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান রবিবার রাত সাড়ে দশটার দিকে ৭/৮ জনের একদল দুষ্কৃতকারী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সি ব্লকে গিয়ে ইয়াসিনকে ঘিরে ফেলে এবং তাকে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে। এসময় ইয়াসিন ক্যাম্পের সি ব্লকে রাতের বেলায় নাইট ডিউটি করছিল। দুষ্কৃতকারীরা তার মৃতদেহ পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহ উদ্ধার করে। 


ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানিয়েছে নিহত ইয়াসিন রোহিঙ্গা ক্যাম্পে পালা করে রাতের বেলায় ডিউটি করতো। রবিবার রাতে ডিউটি করার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হলে দুষ্কৃতকারীরা উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে। মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরসার সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করতে পারে বলে সন্দেহ এপিবিএন এর এই কর্মকর্তার। ঘটনার পরপরই এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য উখিয়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্হা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Tag
আরও খবর