বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়ার সীমান্ত পরিদর্শনে-বিজিবির মহাপরিচালক -


কক্সবাজারের উখিয়ার সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।এসময় তিনি সকলের সাথে কৌশল বিনিময় করেন।এরপর মিয়ানমারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। রবিবার(২৮জানুয়ারী)দুপুরে উখিয়ার আন্জুমান পাড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।


গতকাল রাত পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন জায়গায় নয়টি গোলা এসে পড়ে।এরপর থেকে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে।গত কয়দিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছাকাছি আরাকান আর্মি ও বিজিপি সেনাবাহিনীর মধ‍্যে ব্যাপক সংঘর্ষ চলছে।এতে হতাহত হচ্ছে অনেকেই।উখিয়া ও টেকনাফের দুই সীমান্ত ইউনিয়ন হোয়াইক্যং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভারী মর্টার শেল ও গুলির শব্দ শুনা যাচ্ছে। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।


হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, গতকাল (২৭ জানুয়ারি) আমি নিজেও গুলির আওয়াজ শুনেছি। আমার এলাকার একটি ঘরেও গুলি এসে পড়েছে। আমরা খবরাখবর নিয়েছি। সীমান্ত এলাকার মানুষজন এখন অনেক আতঙ্কে আছে। সীমান্তবর্তী এলাকার লোকজন বলেছেন সন্ধ্যার পর থেকে ব্যাপক গোলাগুলি ও বিকট আওয়াজ শুনতে পায়।ছোট বাচ্চারা ভয় ঘুমাতে পারে না।শুনেছি সীমান্তের ও ওপারে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন জড়ো হচ্ছে। এ ব্যাপারে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন গতকালের তুলনায়(আজ)কম।তবে মিয়ানমারের অভ্যন্তরের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।


টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন বলেন, প্রতিবেশী দেশটিতে দীর্ঘদিন ধরে সংঘাত চলমান থাকায় মিয়ানমার সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এবং এখন সীমান্তের কাছাকাছি সংঘর্ষ চলছে বলে তা আরও জোরদার করা হয়েছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত বন্ধ করে অস্ত্রবিরতির জন্য চীন মধ্যস্থতা করছে। রাখাইনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠা হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবার আলোচনার পথ সুগম হবে।


৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল সাইফুল ইসলাম মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, গুলাগুলির খবর শুনার পর থেকেই ইউএনও টেকনাফ এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবরাখবর নিচ্ছেন। এছাড়া বিজিবির বাড়তি নজরদারি সেখানে জোরদার করা হয়েছে। দুপুর দেড়টার দিকে উখিয়ার সীমান্ত এলাকা ত্যাগ করে টেকনাফের উদ্দেশ্য রওনা দেন।

Tag
আরও খবর