বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজার জেলা জামায়াতের সীরাত সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে সীরাতে রাসুল স.উপলক্ষে রচনা ও সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সীরাত সম্মেলন ২৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।  জেলা প্রচার সেক্রেটারি আবু মিহরানের সঞ্চালনায় সীরাত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমদীন মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা আবু সায়েম । 


প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল ( ভারপ্রাপ্ত) মাওলানা এটিএম মাসুম বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর আদর্শ থেকে সরে আসার কারণেই মুসলমানরা আজ বিশ্বে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। ইসলাম , মুসলিম ও রাসূলুল্লাহর ব্যাপারে অস্বচ্ছ ধারণার কারণেই অমুসলিমরা মুসলমানদের শত্রু মনে করে। আমরাও তাদের নিকট সত্য বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছি। এ থেকে উত্তরণে আমাদেরকে কুরআন-হাদিস ও রাসূলের সীরাত অনুসরণ, অনুকরণ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুশীলন করতে হবে। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জ্ঞান অর্জন ও গবেষণা করতে হবে। উগ্রবাদীতা নয়, বরং প্রকৃত ইসলামী অনুশাসন মেনে চলার মধ্যেই রয়েছে মুক্তি। তিনি আরো বলেন, রাসুল (সঃ) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব। তার মধ্যে অসাধারণ গুণাবলি পরিপূর্ণভাবে বিদ্যমান ছিলো।


 মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসুল সা. এর আদর্শ অনুসরণ করতে হবে। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ রাসুল সা:। এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, রাসুল (সঃ) এর জীবনী পাঠ্য বই থেকে বাদ দেয়া হয়েছে। আগামী প্রজন্মকে ইসলাম ও রাসূল স. এর পথ থেকে দুরে রাখতে ও নাস্তিক্যবাদের দিকে ধাবিত করতে গভীর ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে। পাঠ্য পুস্তকে পৌত্তলিকতা ও ব্যঙের নাচ শিখানো হচ্ছে। ক্যারিয়ার গঠনে রাসূল স. সীরাত অনুসরণের কোন বিকল্প নেই। রাসুলের সীরাত চর্চা ও গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে ইসলামের আলোকে সাজাতে পারলেই পুতিগন্ধময় এই সমাজ আলোকিত হয়ে উঠবে। দূর হবে অশান্তি ও ভেদাভেদ। নিশ্চিত হবে সাম্য মানবিক মর্যাদা ও সুবিচার।পৃথিবীতে আবারও ফিরে আসবে ইসলামের সোনালী অধ্যায়। 


উল্লেখ্য: সীরাতুন্নবী স. উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা ব্যাপী ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং জামায়াত সদস্য ও কর্মীদের জন্য সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সীরাত সম্মেলনে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর হাতে নগদ ৮০০০/-, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬০০০/- এবং তৃতীয় স্থান অর্জনকারী কে ৪০০০/- টাকাসহ প্রত্যেকের হাতে ক্রেস্ট ও প্রায় ১লক্ষ টাকার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।


সীরাত সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সেক্রেটারি হেদায়েত উল্লাহ, কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক প্রমুখ।

Tag
আরও খবর