বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

জামায়াতে নামাজ পড়ার তাড়া, মসজিদের গ্লাসে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

মসজিদের আজান হয়েছে,ওদিকে নামাজও শুরু হয়ে যাচ্ছে। অযু করে দ্রুত জামায়াত ধরতে দৌড়ে যান যুবক। কিন্তু মসজিদের প্রবেশমুখেই গ্লাসের সাথে ধাক্কা লাগে যুবকের। গ্লাস ভেঙ্গে ঢুকে পড়ে তার শরীরে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।


তাড়াহুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে এমনই এক হৃদয়বিদারক মৃত্যু হয়েছে রামুর মুনসেফ আলীর। নিহত মুনসেফ আলী রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরমুরা এলাকার আহমেদ আলীর ছেলে।


শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের সময় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, মুনসেফ মাগরিবের নামাজের সময় দেরি হওয়ায় তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের দরজার থাই গ্লাসের সাথে ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙ্গে তার শরীরে কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মুসল্লীরা উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যায় পরে কক্সবাজার সদর হাসাপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।


নিহত মুনসেফ আলী কোরআনের হাফেজ ছিলেন এবং সে দীর্ঘ বছর ধরে রেডক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবী টিম লিডার ছিলেন বলে জানিয়েছেন রেডক্রিসেন্টের যুবরা।


রেডক্রিসেন্টের কক্সবাজার ইউনিটের যুব প্রধান আশরাফ হোসেন হৃদয় বলেন, ২০১৬ সাল থেকে তিনি রেডক্রিসেন্টে কাজ করছেন। তার নেতৃত্বে প্রায় ৪০ জন ভলান্টিয়ার কাজ করতেন। যে কোন দুর্যোগে সবার আগে রামু থেকে ছুটে আসত সে। সে ছিলো যে কোন ভালো কাজে নিবেদিত প্রাণ। এছাড়াও কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলো মনছুর। রেডক্রিসেন্টের যুবরা আজকে তার জন্য খুবই মর্মাহত।


মুনসেফের এমন মৃত্যুতে মর্মাহত বন্ধু,সহকর্মী সকলেই। সবাই তাই তার মৃত্যুর খবরে তাকে এক পলক দেখতে ছোটে এসেছেন কক্সবাজার সদর হাসপাতালে।

Tag
আরও খবর