বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আজ কক্সবাজারে শুরু হচ্ছে সমুদ্র বিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

কক্সবাজারে শুরু হচ্ছে সমুদ্র বিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

বাজারে দুই দিনব্যাপী দেশের প্রথম সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি) দেশী-বিদেশী বিজ্ঞানীদের নিয়ে এই সম্মেলন আয়োজন করছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘ওশানোগ্রাফি ফর সাস্টনেবল ব্লু ইকোনমি ইনুভেশন ফর বেটার ফিউচার’। 

আজ ২৭ ও আগামীকাল ২৮ জানুয়ারি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে এ আয়োজন করা হচ্ছে বলে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ। 

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন। এছাড়াও দেশি-বিদেশি সমুদ্র গবেষকরা সম্মেলনে উপস্থিত থাকবেন।

অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, “সুনীল অর্থনীতির গুরুত্ব বিবেচনায় এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য হলো দেশ-বিদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী ও গবেষকদের একত্রিত করা এবং তাদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফলগুলোকে উপস্থাপন করা। ”

তিনি বলেন, “এর মাধ্যমে সমুদ্র গবেষণার বর্তমান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যাবে। যা গবেষকদের গবেষণা কাজে লাগবে।  এর মাধ্যমে সমুদ্র সম্পর্কিত পলিসি নিরূপণ ও বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া সহজ হবে। দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুনীল অর্থনীতির যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়ন ও গতিশীল করতে এ ধরনের আন্তর্জাতিক সেমিনার বিশেষ ভূমিকা রাখবে।”

ড. তৌহিদা রশীদ বলেন,  “সম্মেলনে সমুদ্র বিজ্ঞান গবেষণার ৬টি মৌলিক বিষয়কে সাব-থিমে নির্বাচন করা হয়েছে। এগুলো হলো- ফিজিক্যাল এন্ড স্পেস ওশানোগ্রাফি, বায়োলজি ওশানোগ্রাফি, কেমিক্যাল ওশানোগ্রাফি, জিওলজিক্যাল ওশানোগ্রাফি, ইনভাইরনমেন্টাল ওশানোগ্রাফি এন্ড ক্লাইমেট চেঞ্জ ও ব্লু ইকোনমি।“

সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি ও বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান হতে মোট ২৪০টি অ্যাবস্ট্র্যাক্ট জমা পড়ে। এর মধ্যে থেকে ৭২টি ওরাল এবং ১৩০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচন করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।

Tag
আরও খবর