বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সেন্টমার্টিনে মাদক রাখার অভিযোগে ফিশিং মালিক সমিতির সভাপতিকে কারাদণ্ড

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ফিশিং মালিক সমিতির সভাপতি মোঃ আজিম (৩৯) কে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামী আজিম সেন্টমাটিন পূর্বপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে এবং সেন্টমার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ।

বুধবার রাত সাড়ে আটটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে একটি দোকানের সামনে এ অভিযান চালানো হয়। এসময় একটি বাহিনীর দুইজন গোয়েন্দা সংস্থার প্রতিনিধির মাঝখানে বসা ছিলেন আজিম নামে ঐ ব্যক্তি।তার কোমরে নিষিদ্ধ মাদকদ্রব্যের একটি বোতল পাওয়া যায়। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

তিনি বলেন, বুধবার রাতে সেন্টমার্টিন জেটিঘাট সংলগ্ন একটি দোকানে কয়েকজন লোক বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একজন ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে নিষিদ্ধ বিয়ার মদের বোতল পাওয়া যায়। জিজ্ঞসাবাদে সে নিজে বিয়ার মদ সেবন করে এবং সেবনের জন্য নিয়েছে বলে জানান। নিষিদ্ধ মাদক দ্রব্য রাখার অভিযোগে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছের সোপর্দ করা হয়েছে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল বাতেন বলেন, নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে টেকনাফ থানার মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর