বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে আত্মরক্ষামূলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোরীদের আত্মরক্ষামূলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপকূল বাহারছড়া মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএস এর বাস্তবায়নে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি সাইফুল কাদেরের সভাপতিত্বে বিজিএস এর এসসিপিএফ মিজানুর রহমানের সঞ্চালনায়এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর মঞ্জু মারিয়া পালমা, বিজিএস এর নির্বাহী পরিচালক পানসিও মারমা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ মশিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজারের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার খন্দকার হাবিবুল আরিফ, বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদ প্রমূখ।


এ সময় কিশোরীদের আত্মরক্ষামূলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা সকলের সামনে তাদের ডিসপ্লে উপস্থাপন করেন। শেষে স্থানীয় হতদরিদ্র ২৭৮ জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার বলেন, মার্শাল আর্ট প্রশিক্ষণটি আত্মরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলকে এই প্রশিক্ষণ নেওয়া দরকার। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে স্থানীয় হতদরিদ্র ২৭৮ জন শিশুদের মাঝে কম্বল বিতরণ এটা প্রশংসার দাবীদার। যার জন্যে আমি ওয়ার্ল্ড ভিশন ও বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Tag
আরও খবর