বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সমিতিপাড়া সৈকতের বালিয়াড়ি দখল উচ্ছেদে অভিযান

সমিতিপাড়া ঝাউবাগানের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন।


বুধবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সৈকতের বালিয়াড়ি জুড়ে অসংখ্য স্থাপনার মধ্যে কয়েকটি স্থাপনা ভাঙা হয়। এছাড়াও মাছের প্রজেক্টের সীমানা বেড়া ভাঙা হয়েছে কয়েকটি। তবে বেশিরভাগ স্থাপনা থেকে গেছে এখনো।



স্থানীয়রা জানিয়েছেন, সৈকতের বালিয়াড়ি দখল করে ছোট বড় স্থাপনার পাশাপাশি পেয়ারা বাগান, ইউক্যালিপটাস গাছের বাগান, মাছের প্রজেক্ট করা হয়েছে। উচ্ছেদ অভিযানে ঘেরা বেড়া ভাঙা হলেও স্থাপনা থেকে গেছে বালিয়াড়ি জুড়ে। অনেকেই বলেছেন উচ্ছেদ অভিযানে বৈষম্যের শিকার হয়েছেন তারা। দেখে দেখে স্থাপনা ভাঙা হয়েছে। বিশাল বালিয়াড়ি জুড়ে এখনো অসংখ্য স্থাপনা বিদ্যমান।


বেশিরভাগ স্থাপনা উচ্ছেদ না হলেও স্কুল এবং খেলার মাঠের দুটি ভিত্তি প্রস্তরযুক্ত নাম ফলক ভেঙে ফেলা হয়েছে।


এসময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী বলেন, সরকারি খাস জায়গায় নির্মাণ করা সকল স্থাপনা আমরা ধীরে ধীরে উচ্ছেদ করব। যেহেতু এটি সরকারি খাস জমি সেহেতু এই জায়গা আমরা উদ্ধারে কাজ করে যাবো।



উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মৎস্য কর্মকর্তা, বন বিভাগ, আনসার ব্যাটালিয়ন,ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো।

Tag
আরও খবর