বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কুতুপালং সড়কে বাজার বসিয়েছে ইজারাদার, বেড়েছে যানজট !

উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনের বাজারগুলো সড়কের ওপর উঠে পড়েছে। স্থানীয় ইজারাদাররা নিয়মিত এসব সবজি বিক্রেতাসহ ভ্রাম্যমান বিক্রেতা থেকে টাকা আদায় করার কারণে এটা বন্ধ করা যাচ্ছে না বলে স্থানীয়দের অভিমত। এতে স্টেশনগুলোতে যানজট লেগেই আছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা কুতুপালং স্টেশনে। এখানে বেশির ভাগ ক্রেতা-বিক্রেতা রোহিঙ্গা ।


সরেজমিনে দেখা গেছে, উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং বাজারে সড়কের দু’পাশে বসেছে বাজার। যা সড়কের ওপর উঠে পড়েছে। এতে যানজটে ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলো আটকা পড়তে দেখা গেছে।


জানা গেছে স্থানীয় ইজারাদাররা এসব দোকান থেকে নিয়মিত টাকা আদায় করার কারণে এসব বাজার রাস্তার ওপর উঠে পড়েছে। এসব বাজারের ব্যবসায়ীদের অধিকাংশই আবার রোহিঙ্গা। ইজারাদাররা রোহিঙ্গাদের কাছ থেকে বেশি টাকা আদায় করতে পাড়ার কারনে সড়কের ওপর বাজার দিচ্ছে বলে স্থানীয় ক্রেতাদের অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানালেন, কুতুপালং বাজারের অধিকাংশ দোকানদার রোহিঙ্গা।এসব দোকানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দোকানের মালামাল বিক্রি হলেও রাতে রোহিঙ্গাদের দোকান গুলোতে ইয়াবার কারবার চলে বলে জানা গেছে। রোহিঙ্গাদের দোকান ভাড়া না দেয়ার বিধি-নিষেধ থাকলেও কুতুপালং বাজারে তা মানা হচ্ছে না। বেশি ভাড়ার আশায় দোকান মালিকরা রোহিঙ্গাদের দিয়ে চালিয়ে নিচ্ছে পুরো কুতুপালং বাজার।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার জানান, রোহিঙ্গাদের যত্রতত্র বিচরণের ফলে স্থানীয়রা হুমকির মুখে রয়েছে। তিনি রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Tag
আরও খবর