বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

বিদেশী অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।


সোমবার দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক – জি/৪৫ এবং ক্যাম্প-২০(এক্সঃ), ব্লক-এস/৪-বি/১ এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুজিবুর রহমান (২৩) কে আটক করা হয়। সে উখিয়ার ক্যাম্প-১৮ এর মোঃ রফিক ছেলে।


১৪ এপিবিএ এর অধিায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: ইকবাল জানিয়েছেন, গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।


এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন জানিয়েছেন, ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় ।


Tag
আরও খবর