বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়ায় শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

কক্সবাজারের উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে প্যারেন্টিং বিষয়ক সভা ও শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। পরে তিনি ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি ও সদস্যদের সাথে বিদ্যালয়ের উন্নয়নে আলোচনা করেন।


রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে রাজাপালং ইউনিয়নের রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পর্যবেক্ষণ করেন মহাপরিচালক।


এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) শাহীনুর শাহীন খান।


কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উখিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোক্তার আহমদ, রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়া, রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি পলাশ বড়ুয়া, প্রধানশিক্ষক নাসির উদ্দিন, মোজাহের ঘোনা সপ্রাবির প্রধানশিক্ষক বশির আহমেদ, ইউপি সদস্য আবুল হাসনাত চৌধুরী, ইউপি সদস্য সেলিম কায়সার, মহিউদ্দিন মুন্না, লুনা বড়ুয়া ইউনেস্কো এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি এসএমসি এবং অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিবেদিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পিতা-মাতার করণীয় দিক সমূহ তুলে ধরেন।


এ তিনি এও বলেন, প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষার সুযোগ পায়, বিশেষ করে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক তা নিশ্চিত করতে সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tag
আরও খবর