বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উখিয়া উপজেলা চেয়ারম্যানের চেয়ার সামলেছেন যারা

১৯৮৫ সালে সারাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার সীমান্ত উপজেলা উখিয়ার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মাহামুদুল হক চৌধুরী। তিনি উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা।


 দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেন প্রয়াত নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া। ১৯৯০ সালে অনুষ্ঠিত হয় এই নির্বাচন, তবে ১৯৯১ সালে উপজেলা পরিষদ অধ্যাদেশ বাতিল হয়ে যায়।


 ১৮ বছর পর ২০০৯ সালে স্থানীয় সরকার ব্যবস্থায় আবারো ফিরে আসে উপজেলা পরিষদ। সেবছর অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে মাত্র ১৩০০ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন জামায়াত নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী। ঐ নির্বাচন থেকে নতুন প্রবর্তিত পদ ভাইস চেয়ারম্যান (পুরুষ) হিসেবে এস এম শাহ আলম

ও ভাইস চেয়ারম্যান ( মহিলা) নির্বাচিত হন শাহীন আক্তার।


২০১৩ সালের ২৩ এপ্রিল সাম্প্রদায়িক উস্কানি, সহিংস ঘটনা ও জনদুভোর্গ সংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ায় শাহজালাল চৌধুরীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার বিভাগ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ভাইস চেয়ারম্যান এস এম শাহ আলম।


২০১৪ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী। তিনি সেসময় বর্তমান কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরীকে পরাজিত করেন।

 ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হন বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন ছেনুয়ারা বেগম।


পরবর্তীতে আইনি জটিলতার কারণে সরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরী স্বপদ থেকে অব্যাহতি পেলে ছেনুয়ারা বেগম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।


সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত পঞ্চম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।


ভাইস চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের ভাতিজা জাহাঙ্গীর আলম জয়লাভ করেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কামরুন নেচ্ছা বেবী মহিলা ভাইস চেয়ারম্যানের চেয়ারে আসীন হন।

Tag
আরও খবর