বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩জন মাদক কারবারী গ্রেফতার

টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল পৃথকভাবে অভিযান চালিয়ে ৩৯হাজার ইয়াবা ও ২কেজি গাঁজা নিয়ে রোহিঙ্গাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।  


সুত্র জানায়,গত ১৯জানুয়ারী বিকাল ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল লেদা এলাকা হতে একজন মাদক কারবারী ইয়াবা নিয়ে ১টি ব্যাটারী চালিত অটোযোগে কক্সবাজারের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে একটি ফিলিং ষ্টেশনের সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান শুরু করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি ব্যাটারী চালিত অটো গাড়ী থেকে নেমে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ২৭নং জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত আব্দুল আলীর পুত্র মোঃ কবির (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরে ব্যাটারী চালিত অটোটি জব্দ করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও অটো তল্লাশী করে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।



অপরদিকে একইদিন রাত ৮টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদে হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে ৯হাজার পিস ইয়াবাসহ সরোয়ার কামালের পুত্র সাইফুল ইসলাম (২১) কে গ্রেফতার করতে পারলেও তার অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। 


এছাড়া ঐদিন রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল দক্ষিণ নাইট্যংপাড়ায় নিজ ভাড়াকৃত বাসায় মাদকদ্রব্য মজুদ করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ সাকিব (২০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মাদক ব্যবসায়ীকে নিয়ে তার ভাড়াকৃত বাসায় বিধি মোতাবেক তল্লাশী করে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর থানায় সোর্পদ করা হয়েছে। ###

Tag
আরও খবর