বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

নাজিরারটেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক চরপাড়ার বালুচরে ডাকাতি প্রস্তুতকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।


র‍্যাব আরো জানায়, ডাকাতির প্রস্তুতি তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ পালানোর চেষ্টাকালে চক্রের ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আরো ২ বাকাত পালিয়ে যায়।


এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি একনালা বন্দুক, ২টি এলজি, ৯টি তাজা কার্তুজ, ২টি দামা, ১টি রাম দা, ৪টি বাটন ও ১টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত ডাকাত চক্রটির সদস্যরা হলেন, মহেশখালী কুতুবজুমের সোনাদিয়া এলাকার নুরু মিয়ার ছেলে সৈয়দুল করিম (৩০), কুতুবদিয়ার বড় গোফ এলাকার আলমের ছেলে দেলোয়ার (২২),কুতুবদিয়ার মাতবর পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে পারভেজ আলম (২৪), মহেশখালী ধলঘাটার আকতার হোসাইনের ছেলে রুহুল কাদের (২২),কক্সবাজার সদরের ঘোনার পাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ আবদুল মাবুদ (২৭), সোনাদিয়ার নবীর হোসেনের ছেলে মোঃ সাগর (২২), মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে হাফেজ এছাম উদ্দিন প্রকাশ হাফেজ আব্দুল্লাহ (১৯)।


র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা জানান, নাজিরারটেক বালুর চরে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সাগরের মাছ ধরা ট্রলারের মাছ এবং জাল ডাকাতি করে থাকে বলে স্বীকার করে। নানাবিধ অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা এবং অস্ত্রের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছিল।


গ্রেফতারকৃত ডাকাতদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সদর মডেল থানায় প্রেরন করা হয়েছে বলে জানান র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Tag
আরও খবর