বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

জ্বালানি তেল পাচাররোধে অভিযান : ৬ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ১৮ হাজার টাকা অর্থদণ্ড

জ্বালানি তেলসহ অন্যান্য দ্রব্যের পাচার রোধকল্পে কক্সবাজার সদরসহ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম ব্যবসা পরিচালনার দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২,১৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে শহরের নুনিয়ারছড়া এলাকায় লাইসেন্স ছাড়া বার্জ পরিচালনার দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ১,০০,০০০ করে ২,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


সাগরপথে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। একযোগে সকল পেট্রোল পাম্প ও ট্রলারে তেল বিক্রি করা নদীর মোহনায় ভাসমান তেলের পাম্পগুলোতে অভিযান চালানো হচ্ছে। অবৈধ পন্থায় কোনো পাম্প তেল বিক্রি করছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে অভিযানে।


বৃহস্পতিবার দুপুরে মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে বাকখালী নদীর মোহনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। তিনি জানান, তেল পাচাররোধে পুরো জেলায় একযোগে অভিযান শুরু করেছে তারা। অভিযানে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।


কক্সবাজারে প্রতিমাসে পেট্রোল পাম্পগুলোতে কি পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয় তার কোন তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। যার কারণে কোন কোন পেট্রোল পাম্প গত দুই মাসে সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ এবং বিক্রি করেছে সেটার কোন হিসাব নেই কোথাও।


ইয়ামিন হোসেন জানান, পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে তারা যোগাযোগ করেছে, শীঘ্রই তারা তালিকাটি হাতে পাবেন, তালিকাটি পেলে তেল পাচারের সাথে জড়িত পাম্পগুলোকে শনাক্ত করতে সহজ হবে তাদের।


ফিশিং ট্রলারে তেল বিক্রি করা পাম্পগুলোর মালিক ও জেলেরা বলছেন, মূলত পাচারকারীরা বিভিন্ন পেট্রোল পাম্পের সাথে চুক্তি করে তেলগুলো পাচার করে। এর সাথে জেলে বা নদীর মোহনার ভাসমান পাম্পগুলো জড়িত নয়।


কক্সবাজারে হঠাৎ মিয়ানমারে জ্বালানি তেল পাচার বেড়ে গেছে। গত কয়েকদিনের ব্যবধানে কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে ১০ হাজার লিটারেরও বেশি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag
আরও খবর