বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কাজের সন্ধানে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছে রোহিঙ্গারা!

কাজের সন্ধানে উপার্জনের লক্ষ্য নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছে রোহিঙ্গারা। প্রতিনিয়ত তারা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে সুকৌশলে বেরিয়ে আসছে। দলে দলে বেরিয়ে আসা এসব রোহিঙ্গাদের প্রধান টার্গেট পাহাড়ি জায়গায় পূর্বে থেকে বসবাস করা রোহিঙ্গা আত্নীয় স্বজনদের সাথে বসতি গড়ে তোলা এবং কর্ম সন্ধান করা। কাটাতারের বেড়া ও কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজের সামনে এপিবিএন কর্তৃক স্থাপন করা অস্থায়ী তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে বেরিয়ে আসার সময় উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে ৩০জন রোহিঙ্গা।





মঙ্গলবার(১৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চৌকি স্থাপন করে তাদের(রোহিঙ্গাদের) আটক করে থানা পুলিশ। আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ(ওসি) মো. শামীম হোসেন।


একইদিন সকালে মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে কক্সবাজারগামী যানবাহনে করে চলে যেতে দেখা যায় ৭-৮ জন রোহিঙ্গাকে। তাদের সাথে কথা বলে জানা যায়, শীত মৌসুমে বিভিন্ন স্থানে কাজের সন্ধানে বেরিয়ে পড়ছে তারা। এত চেকপোস্ট থাকার পরেও নানা কৌশলে বেরিয়ে এসেছে বলে জানায় তারা।


উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জানায়, “মঙ্গলবার উখিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ৩০জন রোহিঙ্গা আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। একইদিন রাতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।”


Tag
আরও খবর