বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

চকরিয়ায় চুরির অপবাদে ২ যুবককে জুতার মালা দিয়ে নির্যাতন : ৭ জনকে অভিযুক্ত করে মামলা

কক্সবাজারের চকরিয়ায় চুরির অপবাদ দিয়ে জাহেদুল ইসলাম (২২) ও মো.শাহাজাহান (২৮) নামে ২ যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর ও জুতার মালা গলায় দিয়ে প্রকাশ্যে


নির্যাতন চালানোর ঘটনা ঘটে। এনিয়ে পুরো এলাকাজুড়ে নিন্দারঝড় বইছে।


উপজেলার হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের করমুহুরীপাড়া গ্রামে গত ১১ জানুয়ারি ঘটনাটি ঘটলেও পরে দুই যুবকের নির্যাতনের ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলাজুড়ে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সচেতনমহল ও স্থানীয় এলাকাবাসী।


স্থানীয় হারবাং ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ দুই যুবককে গলায় জুতা পরিয়ে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনার বিষয়ে দু:খ প্রকাশ করে বলেন, এলাকার কতিপয় উশৃংখল লোকজন চুরির অভিযোগ এনে তাদেরকে আটক করে এ ধরনের অমানবিক কাজটি করেছে। তবে যারা এই কাজটি করেছে তা কখনও উচিত হয়নি।


এদিকে ন্যাক্কারজনক ও নিন্দনীয় এ ঘটনার পর শনিবার রাতে ভুক্তভোগী জাহেদুল ইসলামের স্ত্রী তাহেরা আক্তার মুন্নি বাদী হয়ে ৭ জনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানায় দায়েরকৃত এজাহারে ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা হলেন, একই এলাকায় ওয়াজেদ আলীর ছেলে বেলাল আহমদ (৪৫), সামশু আলমের ছেলে নেজাম উদ্দিন (৩৮), মনিরুজ্জামানের ছেলে জয়নাল আবেদীন (৩৫), মৃত নুরুল ইসলাম প্রঃ বাদশার ছেলে আলমগীর(৪০), মৃত কামাল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩৬), ইসরাফিলের ছেলে আব্দুল মালেক (৩২), আবদু রশিদের ছেলে ইদ্রিস আহমদ (২৯)। তাদের প্রত্যেকের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।


থানায় দায়েরকৃত এজাহারে জানা গেছে, পূর্ব শত্রুতার আক্রোশে গত ১১ জানুয়ারী সকাল আনুমানিক ৯টার দিকে থানায় দাযেরকৃত অভিযুক্তরা জাহেদুল ইসলাম ও মো. শাহাজাহানের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক টানা-হেচড়া করে কাজ আছে বলে ঘর থেকে বাহির করে নিয়ে আসে। এসময় জাহেদের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অভিযুক্তদের বাঁধা প্রদান করলে তারা জাহেদের স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একইভাবে শাহাজাহানের স্ত্রী কমরু জান্নাত তার স্বামীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাঁধা প্রদান করলে তাকেও মারধর করেন অভিযুক্তরা। পরে জাহেদুল ইসলাম ও মো. শাহাজাহানকে জোরপূর্বক ধরে নিয়ে জনৈক ছগিরার দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদড়ক মারধর করে এবং গলায় জুতার মালা পরিয়ে উল্লেখিত স্থান থেকে করমুহুরীপাড়া স্টেশনে নিয়ে আসে। এসময় অভিযুক্তরা তাদের মাথার চুল ন্যাড়া করার চেষ্টা করলে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে হারবাং ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের চুল ন্যাড়া করতে বাঁধা প্রদান করেন এবং জাহেদ ও শাহাজাহানকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।


ঘটনার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, চুরির ঘটনায় দুই যুবককে প্রকাশ্যে গলায় জুতা পরিয়ে শাস্তি দেওয়ার ঘটনাটি বড় অপরাধ। চুরি করে থাকলে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করবে এটাই নিয়ম। কিন্তু উশৃংখল লোকজন বিচারের নামে আইন লঙ্গন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৭ জনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। ঘটনার বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর