বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের ট্রেনে নিম্নমানের খাবারের বাড়তি দাম

অন্যান্য আন্তঃনগর ট্রেনের মতো ঢাকা থেকে কক্সবাজারগামী দুই জোড়া ট্রেনেও যাত্রীদের খাবার সরবরাহ করা হচ্ছে চড়া দামে। বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ দামে এসব খাবার সরবরাহ করা হচ্ছে। এসব খাবার ট্রেনে সরবরাহ করছে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ক্যাটারিং কোম্পানি ‘বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেল’ (বিআরসিটিসি)। টেন্ডার না দিয়ে আয় বাড়াতে রেলওয়ে নিজস্ব ক্যাটারিং কোম্পানির মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে।


এমন অভিযোগ পাওয়া গেছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের একাধিক যাত্রীর কাছ থেকে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও খাবারের ছবিসহ পোস্ট করেছে। সরেজমিন গিয়েও এই অভিযোগের সত্যতা মিলেছে।


তবে খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে না দাবি করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত দুই ট্রেনে রেলের ক্যাটারিং খাবার সরবরাহ করছে। পরে টেন্ডার প্রক্রিয়ায় যাবে তারা। এছাড়া খাবারের দাম ও মান ঠিক আছে।


জানা গেছে, রেলের ক্যাটারিং থেকে ট্রেনে যেসব খাবার বিক্রি করা হয় সেই নাস্তার আইটেমের যে প্যাকেট তাতে রয়েছে এক পিস পাউরুটি, একটি ভেজিটেবল কাটলেট, একটি চিকেন। যার প্রতি বাক্সের মূল্য নেওয়া হচ্ছে ২০০ টাকা। তবে অনেকের কাছ থেকে ১৮০ টাকাও নেওয়া হচ্ছে। একইসঙ্গে পোলাও খিচুড়ি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।


আরও জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম- কক্সবাজার রুটে গত বছরের ডিসেম্বর চালু হয় প্রথম আন্তঃনগর ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। এরপর আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ চালু হয় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে। দুটো ট্রেনে ঢাকার বিআরসিটিসি থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। রেলের নিজস্ব আয়ের জন্য তারা ট্রেন দুটির খাবার সরবরাহের জন্য এখনও ইজারা দেয়নি। এছাড়া খাবারের গাড়িতে মূল্য তালিকা টাঙানোর নিয়ম থাকলেও তা মানা হয় না।


এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে সরেজমিন গিয়ে দেখা গেছে, ট্রেনে কর্মচারীরা খাবারের কোচে বসে আছেন। অনেকের পোশাকে নামফলক নেই। তাদের কাছে খাবারের দাম জানতে চাইলে তারা প্রতিটি নাস্তার প্যাকেট ১৭০ টাকায় বিক্রি হয় বলে জানান। কিন্তু ট্রেনের নাস্তা কিনে খাওয়া এমন বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তারা কেউ ২০০ টাকা, কেউ ১৯০ টাকা আবার কেউ ১৭০ টাকায় নাস্তা কেনার কথা জানান। অবার কয়েকজন বাসি নাস্তা গরম করে দিয়েছে বলেও অভিযোগ করেন।


পর্যটক এক্সপ্রেসের ‘ঢ’ কোচের সাব্বির আহম্মেদ নামের এক যাত্রী বলেন, ‘খাবারের বক্সে ১টি স্যান্ডউইচ, ১টি কাটলেট, ১ পিস চিকেন দিয়েছে ২০০ টাকার বিনিময়ে।’


পর্যটক এক্সপ্রেস ট্রেনে খাবার গাড়িতে দায়িত্বরত সজল নামের এক কর্মচারী জানান, এক পিস স্যান্ডউইচ ৬০ টাকা, এক পিস চিকেন ফ্রাই ৮০ টাকা, ভেজিটেবল কাটলেট ৭০ টাকা, জেলি ব্রেড ২ পিস ৪০ টাকা, বার্গার (ছোট) ৮০ টাকা, আধ লিটার পানি ২০ টাকা এবং রং চা ১৫ টাকা করে যাত্রীর কাছে বিক্রি করা হয়।


এ বিষয়ে রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) জোবেদা আক্তার বলেন, ‘কক্সবাজারগামী ট্রেনে খাবার সরবরাহ করার বিষয়টি ঢাকা থেকে পরিচালনা করা হয়ে থাকে।’


যাত্রীদের কাছ থেকে খাবারের বেশি দাম রাখার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ‘যাত্রীদের সুবিধায় সাময়িকভাবে এই সার্ভিস (খাবার সরবরাহ) চালু করা হয়েছে। দ্রুত টেন্ডার আহ্বান করে খাবার সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে।’

Tag
আরও খবর