বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজার থেকে শিশু অপহরণ, কিশোরগঞ্জ থেকে কথিত স্বামী-স্ত্রী আটক

চক্রের পূর্ব-পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন আঁখি আক্তার ওরফে মীম (২৭) ও ছৈয়দ হোসেন (৪৩)। তারপর প্রতিবেশী আবু ছৈয়দ আজাদের ৫ মাসের শিশু সন্তানকে অপহরণের ফাঁদ পেতে বসেন। তারই অংশ হিসেবে প্রতিবেশীর পরিবারের সঙ্গে গড়ে তুলেন ঘনিষ্ঠ সম্পর্ক। যাতায়াত শুরু করেন নিয়মিত। এক পর্যায়ে ৫ মাসের সিফাতকে অপহরণের পর পালিয়ে যান মীম ও তার কথিত স্বামী ছৈয়দ হোসেন।


শিশু সিফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরকারী দুজনকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।


গ্রেফতারকৃতরা হলেন- রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার হেলিম মিয়ার স্ত্রী আঁখি আক্তার ওরফে মীম ও তার কথিত স্বামী একই এলাকার মৃত মালেকুজ্জামানের ছেলে ছৈয়দ হোসেন (৪৩)।


পুলিশ জানায়, গেল ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে শিশু সিফাতকে কৌশলে অপহরণ করে পালিয়ে যান মীম ও ছৈয়দ হোসেন। ওইদিন রাতেই কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন সিফাতের বাবা আবু ছৈয়দ আজাদ। প্রাথমিক তদন্ত শেষে আসামিদের অবস্থান শনাক্তের পর গেল ৮ জানুয়ারি সদর সার্কেলের এডিশনাল এসপি মো. মিজানুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক আব্দুল আজিজ ও উপ-পরিদর্শক ইব্রাহীম খলিল অপহৃত সিফাতকে উদ্ধারে অভিযান শুরু করেন। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব থানার শিবপুর ইউনিয়ন থেকে শিশু সিফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে অপহরণকারী মীম ও চট্টগ্রামের একটি বাসা থেকে তার কথিত স্বামী ছৈয়দ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল আজিজ বলেন, ” প্রতিবেশীর শিশুকে অপহরণের উদ্দেশ্যে বাসা ভাড়া নেন দুজন। তারপর নিয়মিত যাতায়াত ও শিশুটিকে আদর-যত্ন নিতেন। এক পর্যায়ে অপহরণ করে নিয়ে আত্মগোপন করে। মামলাটির দায়িত্ব গ্রহণের পর থেকে আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু হয়। আসামীরা প্রথমে চট্টগ্রাম ও পরে কিশোরগঞ্জে নিয়ে যায় শিশুটিকে। সেখান থেকেই আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। “


কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ” অপরাধ করে কক্সবাজার থেকে কেউ পার পাবে না। তারই একটি উদাহরণ শিশু সিফাত অপহরণ। পুলিশ ব্যর্থ চেষ্টা করে তাকে উদ্ধার করেছে। শিশুটি পরিবারের কাছে হস্তান্তর ও আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ সুপার। “

Tag
আরও খবর