বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

টেকনাফে বসত-বাড়ির মাটির নীচে মজুদ ২শ ৪২ক্যান বিয়ারসহ আটক-১ ; পলাতক-১

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বসত-বাড়ির মাটির নীচে মজুদ করে রাখা ২শ ৪২ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।  


সুত্র জানায়, ১০জানুয়ারী ভোর সাড়ে ৫টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সাবরাং ইউপির দেগিল্লার বিলের জনৈক নুরুল আলমের বসত-ঘরের ভিতর মাদকদ্রব্যসহ কতিপয় মাদক ব্যবসায়ী বিয়ার ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২জন ব্যক্তি তাদের হেফাজতে থাকা ৩টি বস্তাসহ পালানোর চেষ্টাকালে নুরুল সালামের পুত্র মোহাম্মদ আলম (২৯) কে আটক করলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মাদক কারবারীর দেহ ও তার বসত-ঘর তল্লাশী করে পলিথিন ব্যাগ ও মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর হতে আন্দামান লেজার স্পেশাল বিয়ার,আন্দামান গোল্ডবিয়ার, মায়ানমার লেজার বিয়ার, লা সারভেজা স্পেশাল লেজার বিয়ার, ডায়াবøু বিয়ার ১২% লেখা ২শ ৪২ক্যান বিয়ার উদ্ধার করা হয়। 



কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ক্যান বিয়ারসহ ধৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

Tag
আরও খবর