জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার গণপূর্ত উদ্যান: অস্বাস্থ্যকর পরিবেশে খেলছে শিশুরা !

কক্সবাজারে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। তবে গণপূর্ত উদ্যানে এসে শিশুরা যে যার মত খেলে ভালো সময় পার করে। পাশাপাশি থাকে তাদের অভিভাবক সহ বিভিন্ন বয়সের মানুষ। কিন্তু এই উদ্যানের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। যা বিনোদনের জন্য অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছে।

অযত্ন-অবহেলায় শ্রীহীন হয়ে পড়েছে সদ্যস নির্মিত পার্ক হিসেবে পরিচিত গণপূর্ত উদ্যান। সবুজ ঘাসের উপর পড়ে আছে খাবারের প্যাকেট, প্লাস্টিকসহ নানা বর্জ্য। ময়লা-আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশে খেলছে শিশুরা। তাছাড়া ফুল গাছের ঝুপঝাড়ে পড়ে আছে কাঁচের ভাঙা অংশ। যার কারণে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শনার্থীদের বসার জায়গার মাঝে দেখা যায় ময়লার ভাগাড়। যথাযথ তদারকির অভাবে উদ্যানটির সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।

নানা শ্রেণির মানুষ উদ্যানের চারপাশে হাঁটেন। বিকেলে অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন। নানা কারণে প্রতিদিনই পার্কটি অপরিষ্কার হয়ে যায়। স্থানীয় ও পর্যটকরা বলছেন – “সুন্দর এই পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য যেন কেউ নেই।


বেশ কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা এরুপ অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তুষ্ট। তারা বলেন – ” সবখানেই দেখছি ময়লা পড়ে আছে। বিষয়টা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। এখানে শিশুরা খেলে। এই ধরনের ময়লা আবর্জনাযুক্ত পরিবেশ শিশুদের জন্য কখনোই কাম্য নয়। আমরাও ঘুরতে এসেছি। এরকম অপরিচ্ছন্ন পরিবেশ মেনে নেওয়া কষ্টকর। আসার পর থেকে কোনো গার্ড বা কাউকে দেখিনি তদারকিতে। আমার মতে, এখানে পর্যাপ্ত মনিটরিং দরকার। মনিটরিং থাকলে এই ময়লা- আবর্জনা হওয়া এড়ানো যাবে। ”

এক পর্যটক বলেন – ” আমি সৌদি প্রবাসী। কক্সবাজারের মতো এরকম একটি পর্যটন এলাকায় এরুপ ময়লা -আবর্জনা আশা করা যায় না। ময়লা- আবর্জনা যাই হোক সবসময় পরিষ্কার করা দরকার। পর্যটকরা একটু স্বস্তির জন্য প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসে। আমি এই উদ্যানের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যেন এই উদ্যান পরিষ্কার -পরিচ্ছন্ন রাখা হয়। ”

অন্যদিকে কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ জাহান বলেন – “উদ্যানের দেখাশোনার জন্য একজন গার্ড রয়েছে। ডাস্টবিন থাকার পরও দর্শনার্থীরা যেখানে সেখানে ময়লা ফেলে। নির্দেশনা মানে না। আমরা ময়লা হলে পরিষ্কার রাখার চেষ্টা করি। ”

ডাস্টবিন থাকার পরও যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা। বিকাল ৩ টা থেকে মনিটরিংয়ের দায়িত্ব শুরু হলেও সরজমিনে গিয়ে সময়মতো দেখা যায় নি উদ্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্বরত কাউকে। প্রায় বেশ কিছুক্ষণ পর দায়িত্বরত একজনের দেখা মিললে তিনি বলেন ভিন্ন কথা। তিনি জানান – ” সবসময় টহল দিয়ে দিয়ে দশনার্থীদের ময়লা ফেলতে নিষেধ করি। তবুও তারা কথা না শুনে ময়লা ফেলে। ডাস্টবিনগুলোর ময়লা এক বা দুই মাস পরে এখান থেকে নিয়ে যাওয়া হয়। ”

এরূপ ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা না হলে পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করতে ব্যর্থ হবে এই গণপূর্ত উদ্যানটি। যা কক্সবাজারের জন্য শোভনীয় নয়। এমনটি বলছেন সচেতন মহল।

দ্রুততম সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গণপূর্ত উদ্যানটিতে বিনোদন উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান জানান স্থানীয় ও পর্যটকরা।

Tag
আরও খবর