জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার জেলার দীর্ঘ মেয়াদে করদাতা সম্মাননা পেলেন উখিয়ার রফিক আহমদ সওদাগর

২০২২-২০২৩ করবর্ষে কক্সবাজার জেলার দীর্ঘ মেয়াদে কর প্রদানকারী নির্বাচিত হয়েছে উখিয়া উপজেলার কোটবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ সওদাগর। 


১২ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে বর্ণাঢ্য আয়োজনে এ করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।


   চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রত্যেক করদাতাকে একটি সম্মাননা পত্র, একটি ক্রেস্ট এবং একটি আইডি কার্ড প্রদান করা হয়। ২০২২-২০২৩ করবর্ষের জন্য 'জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮'এর বিধান অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলাসহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা পর্যায়ে ৪২ জন সেরা করদাতা নির্বাচন করা হয়। ২০২২-২০২৩ কর বছরে কক্সবাজার জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা হিসেবে মনোনীত হয় রফিক আহমদ সওদাগর। তিনি ইতিপূর্বেও একবার দীর্ঘ মেয়াদে করদাতা নির্বাচিত হয়েছিল পাশাপাশি তিনি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর কক্সবাজার ইউনিটের সাবেক সভাপতি, রত্নাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের চার বার সভাপতির দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি ভালুকিয়া রোডের ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষতার সহিত। 


এদিকে ২০২২-২০২৩ কর বছরে কক্সবাজার জেলার দীর্ঘ মেয়াদে আয়কর প্রদানকারী হওয়ায় উপজেলার বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্টান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag
আরও খবর