কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

চকরিয়ায় তিন দিন পর নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

চকরিয়ায় নিখোঁজের ৩ দিন পর আনোয়ার হোসেন (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বুধবার (৯ আগস্ট) সকাল ৯ টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় সড়কের পাশে মিলেছে এই মরদেহ।


আনোয়ার হোসেন ওই এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি রবিবার জোহুরের নামায আদায় করতে বের হয়ে আর ঘরে ফিরেননি বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম।


তিনি জানিয়েছেন, নামাজ পড়তে গিয়ে এই বৃদ্ধ হয়তো পানি ঢলে ভেসে গিয়েছিলো। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার বন্যার পানি নেমে যাওয়া শুরু করে। এতে সড়কের পাশে পাওয়া যায় এই মরদেহ। প্রশাসককে অবহিত করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি তাকে অবহিত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


চলমান বন্যা পরিস্থিতিতে কক্সবাজারে এই নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রামুতে পানিতে ডুবে এক শিশু, পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যবসায়ী, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জন এবং চকরিয়ায় পাহাড় ধসে দেয়াল চাপা ও পানিতে ভেসে ৩ জনের মৃত্যু হয়।

Tag
আরও খবর