কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বুধবার (৯ আগস্ট) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া ফিশিং ঘাট থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়


কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার বড় চালান মিয়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় একটি ফিশিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে ভেড়ে এবং চারটি বস্তাসহ চার ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। তারা বস্তাগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর