জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস

বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে এ সৌজন্য সাক্ষাৎ, নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ডাচ রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বরিশাল নগরীর টেকসই অগ্রগতি, নাগরিক সুবিধার সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনার বিষয়ে নেদারল্যান্ডস সরকারের ইতিবাচক আগ্রহের কথা জানান। তিনি বলেন, বরিশালের উন্নয়নে নেদারল্যান্ডস সহযোগিতা করতে আগ্রহী। বিশেষ করে শিক্ষা, পানি ব্যবস্থাপনা ও কৃষি—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। আলোচনায় শিক্ষা খাতে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নে সহায়তা, পানি ব্যবস্থাপনায় বরিশালের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আধুনিক ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নদীভিত্তিক কৃষি ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নেদারল্যান্ডস সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বরিশাল নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজের মধ্য দিয়ে বরিশালের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
আরও খবর