জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

আজ সোমবার (৯ মার্চ) ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের আকস্মিক সিদ্ধান্তে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে, এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।সোমবার সকাল থেকে রুপাতলী বাস টার্মিনাল থেকে ঝালোকাঠির উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে। ঝালোকাঠির বাস শ্রমিক ও অটোচালক শ্রমিক উভয় পক্ষে মারামারি বিষয়কে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মারামারি কেন্দ্র করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন, আবার কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো যানবাহন পাচ্ছেন না।পিরোজপুর থেকে আসা মোঃ সলেমান নামে এক ভুক্তভোগী যাত্রী জানান কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে এবং অনেকের গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে।এদিকে শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ রাজ্জাক জানিয়েছেন, অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্যার সমাধান হলে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করা হবে বলে তারা আশ্বাস দেন। স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধানে শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সাধারণ যাত্রীরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
আরও খবর