জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন সম্রাট তালুকদার সভাপতি, আঃ সালাম সাধারন সম্পাদক

বরিশালের বানারীপাড়ায় উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদারকে সভাপতি এবং আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের নবগঠিত  কমিটির অনুমোদন দেয়া হয়। বরিশাল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মারুফ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলের বানারীপাড়া উপজেলা শাখার এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম সেন্টু, সহ-সভাপতি আব্দুল  হালিম, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল জলিল, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী সিকদার প্রমুখ। বানারীপাড়া উজিরপুর উপজেলা বি এনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে বিজয়ী করতে এই কমিটি সর্বাত্মক চেষ্টা করবে বলে নেতারা জানান। নবনির্বাচিত কমিটির সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার  জননেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমরা আমাদের প্রতিটি নেতাকর্মী নেতার হাতে শক্তিশালী করতে মাঠে নিরলস কাজ করে যাব। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন এত সুন্দর একটি কমিটি উপহার দেয়ায় আমাদের নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারকে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি বলেন আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব। নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি,পৌর বি এন পি, উপজেলা ও পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও খবর