জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তালতলীতে প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী’র কক্ষে এসি বিলাস ও সাজসজ্জা

সরকারি বিধি অনুযায়ী উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী তাদের অফিস কক্ষে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করতে পারবেন না। তবে বরগুনার তালতলী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও উপ-সহকারী গালিফ ছত্তার এর ব্যতিক্রম। তারা সরকারী নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের বিলাসিতার জন্য ইচ্ছামতো অফিস সংস্কার ও সাজসজ্জা করে অফিস কক্ষে এসি লাগিয়েছেন। এছাড়াও উপজেলা পরিষদ ভবনের অন্য রুমের ডিজাইন পরিবর্তন করে নিজেদের ইচ্ছামত রুম সংস্কার করেছেন।

জানা যায়, গত ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদের ভবন ও ডরমেটরি ভবনের সংস্কারের জন্য ১৮ লাখ ৩৯ হাজার ৩৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন আহম্মেদ। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকেন উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন। তিনি বিধি অমান্য করে ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রাক্কলন ব্যতীত ঠিকাদার কর্তৃক নিজ দপ্তরের দুই জন উপ-সহকারী প্রকৌশলীর রুমের ডিজাইন পরিবর্তন করে থাই-গ্লাস দিয়ে ওয়াল পাটিশন দিয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করেন। এই দপ্তরের হিসাবরক্ষন কর্মকতার জন্য আলাদা পাটিশন করে রুম ও টয়লেট স্থাপন করে দেওয়া হয়। এতে তৎকালীন সময়ে অন্য দপ্তরের কর্মকর্তাদের তোপের মুখে পরে এসি’র বিল ঐ প্রকল্পের টাকা দিয়ে পরিশোধ করতে পারেনি। উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেনের ভাষ্য মতে, দুই উপসহকারী প্রকৌশলী’র এসি বিলাসের জন্য নিজ দপ্তরের বিভিন্ন খাতের খরচ দেখিয়ে এসি স্থাপন করেন। কিন্তু অদ্যবধি প্রাক্কলন অনুযায়ী ঐ প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এখনো ঠিকাদারকে বিল পরিশোধ পারেনি। এদিকে উপজেলা পরিষদের ভবন ও ডরমেটরি ভবনের সংস্কারের বেশির ভাগ কাজ উপজেলা প্রকৌশলীর দপ্তর এবং নিজ ডরমেটরির রুমে করান হয়। যা প্রাক্কলনে ছিল না বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রকৌশলী নিজেও এসি ব্যবহার করতে না পারলেও তার রুমে একটি এসি স্থাপন করা রয়েছে। এছাড়াও ঐ দপ্তরের দুইটি এসিসহ সকল বিদুৎ বিলও পরিশোধ করেন সরকারী টাকায়। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, '১০ম গ্রেডের কর্মকর্তা হয়ে ইচ্ছমতো এসি ব্যবহার করে যাচ্ছেন । যা সরকারী বিধি বর্হিভূত। এই দপ্তরের লোকজন ক্ষমতার অপব্যবহার করে এই প্রকল্পের টাকা দিয়ে নিজেদের বিলাসিতার জন্য তাদের রুম ইচ্ছামতো সংস্কার করেছেন। দ্রুত তদন্ত করে ব্যববস্থা নেওয়ার দাবি করছি।'

তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি  মু. আ. মোতালিব বলেন, 'কিভাবে সরকারী টাকায় নিজেদের বিলাসিতার জন্য এসি স্থাপন করেন। সেই এসির বিদুৎ বিল আবার সরকারী টাকায় পরিশোধ করেন। তিনি আরও বলেন, সরকারী টাকা অপচয় করে একই দপ্তরের দুইটা এসি ব্যবহার করছেন কোন বিধিতে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।'

এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, 'এক রুমে তিন জন উপসহকারী প্রকৌশলী বসেন। তাই তাদের টিএ বিল ও সরকারী ভাবে অফিস খরচের বিল দিয়ে এসি স্থাপন করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রথমে উপজেলা পরিষদের ভবন ও ডরমেটরি ভবনের সংস্কারের টাকা দিয়ে এসি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের থেকে প্রশ্ন ওঠার কারণে এই ভাবে এসি স্থাপন করা হয়েছে।'

উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, 'আমি বিষয়টি জানি না। ঐ দপ্তরের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।'

বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান বলেন, 'প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীরার এসি ব্যবহার করতে পারবে না। তারা যেহেতু উপজেলা পরিষদ ভবনে থাকেন সেখানের কর্তৃপক্ষ দেখবেন।'


Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে