জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তালতলীতে চলমান ইস্যু ও উপজেলা নিবার্চন নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা

বরগুনার তালতলীতে চলমান আলোচিত ঘটনা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক  সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এ এস পি (আমতলী সার্কেল) মো. রুহুল আমিন। আরও ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান,প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম আকাশ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  

কয়েকজন জনপ্রতিনিধিদের সাথে এক নারীর আপত্তিকর ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে একটি পর্নোগ্রাফি আইনে মামলা হয়। এরপরেই তালতলী উপজেলা টকআপ দা কান্ট্রিতে পরিণত হয়। থমথমে অবস্থা বিরাজ করছে এ উপজেলা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে  একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভার আহবান করা হয়। এ সভার কেন্দ্রবিন্দুতে থাকে ভিডিও ভাইরাল ও আগামী ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা। এই আইন শৃঙ্খলা মিটিংএ কমিটির সদস্য ছাড়াও সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা তালতলী উপজেলাকে শান্ত পরিবেশে ফিরে আনার জন্য সকালের সহযোগিতা কামনা করেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশন ঘোষিত আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, আগামী সপ্তাহের এ উপজেলা পরিষদ নির্বাচনের  তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার পর হতে প্রচার প্রচারনা চলাকালীন সময়ে যাতে কোন প্রার্থী এবং প্রার্থীর সমর্থক নির্বাচন আচরণবিধী লঙ্ঘন করতে না পরে তার জন্যে সব সয়ম নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করবেন। নির্বাচনে যদি কেউ কোন ধরনের অপ্রীতিকর কিছু ঘটানোর চেষ্টা করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠর হাতে দমন করা হবে।

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে