জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তালতলীতে বনের ২৫০ পিস লাঠি সহ,গ্রেফতার ২

বরগুনার তালতলীতে সংরক্ষিত টেংরাগিরি বন থেকে ২৫০ পিস লাঠি কেটে নিয়ে আসার সময় অটো-রিক্সার ড্রাইভারসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় বন বিভাগ তিনজনকে আসামী করে একটি মামলা করেছেন। রাজনৈতিক অস্থিরতার চেষ্টার আশঙ্কা করছেন সচেতন মহল।

রবিবার(১৪ এপ্রিল) বেলা ১ টার দিকে তালতলী থানায় মামলা করেন বন বিভাগ ও দুই আসামীকে গ্রেফতার করেন। এর আগে গতকাল শনিবার(১৩ এপ্রিল) রাত ১০ টার দিকে তালতলী থানার সামনের চেকপোস্ট থেকে আটোরিক্্রার ডাইভারসহ ২৫০ পিস লাঠি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, অটো রিক্সার ড্রাইভার জাকিক (৫০) ও মো. রিয়াজ।

জানা যায়,উপজেলার নিদ্রার চর এলাকার সংরক্ষিত টেংরাগিরি বন থেকে ২৫০ পিস লাঠি কেটে নিয়ে এসে রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেখানো হবে এমন গোপন সংবাদ পায় পুলিশ। থানার সামনে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাসি শুরু করেন। রাত ১০ টার দিকে একটি অটো রিক্সায় করে ২৫০ পিস বনের বিভিন্ন গাছ কেটে মারামারি করার জন্য আনুমানিক দুই হাত প্রতিটি লাঠি কেটে সাইজ করে প্লাস্টিক বস্তায় নিয়ে আসতে ছিলো। পরে পুলিশের একটি টিম ঐ অটো রিক্সাকে থামিয়ে চেক করে ও ড্রাইভার জাকিরকেসহ ২৫০ পিস লাঠি আটক করা হয়। ড্রাইভারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন রিয়াজ ও কামাল মোল্লা নামের দুই ব্যক্তি তাকে এই লাঠি নিয়ে আসতে বলেন তালতলীতে। এ ঘটনায় অটো রিক্সার ড্রাইভার জাকির,রিয়াজ ও কামাল মোল্লাকে আসামী করে একটি মামলা করেন বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান। এতে অটো রিক্সার ড্রাইভার জাকির ও লাঠি উঠি দেওয় রিয়াজকে আটক করেছে পুলিশ। আসামীদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

সচেতন মহল বলছেন, তালতলীর রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির জন্য সংরক্ষিত বন থেকে বিভিন্ন গাছের সাইজ করা লাঠি কেটে নিয়ে আসা হচ্ছে। এটা প্রশাসনের গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন তারা। এমন কি আজকের পহেলা বৈশাখের মঙ্গল শোভা যাত্রায় এই লাঠি ব্যবহার করে হামলার ঘটনাও ঘটতে পারতো। শুধুমাত্র মামলা ও এই ছোটখাটো আসামীদের বলির পাঠা করলেই হবে না। এই লাঠি কে নিয়ে আসতে বলেছেন এবং কারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক।

অভিযুক্ত অটো রিক্সার ড্রাইভার জাকির হোসেন বলেন, হাবিব কামাল মোল্লা ও রিয়াজ তাদের এই লাঠি নিয়ে আসতে বলেছেন। এর বেশি কিছু তিনি জানেন না।

এবিষয় বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা বলেন, বনে গাছ কেঠে লাঠি তৈরি করে নিয়ে আসার সময় পুলিশ আটক করেছেন। পরে আমাদের খবর দিলে আমরা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করি। মামলার পরে তদন্তে সঠিক জিনিসটা বের হয়ে আসবে।

তালতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার বলেন, বনের গাছ কেটে লাঠি তৈরি করা ২৫০ পিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ বাদি হয়ে একটি মামলা করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে