জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অবৈধভাবে নদীর তীরের চর কেটে ইটভাটায় নেয়ার অপরাধে শ্রমিককে কারাদণ্ড

বরগুনার তালতলীতে অবৈধভাবে নদীর তীরের চর কেটে ইটভাটায় নেয়ার অপরাধে মোহাম্মাদ কাউসার মিয়া(২৮) নামের এক শ্রমিককে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটার সহকারী ম্যানেজার এরশাদ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দিকে অবৈধভাবে রেনু-বাগদা পোনা বাজারজাত করার অপরাধে ছোহরাফ হোসেন নামের একজনকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধাবার(১৪ ফেব্রয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার নিউপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা আন্দারমানিক নদীর তীর থেকে অভিযান চালিয়ে তাদের কে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ড ও অর্থ দন্ড দেন। 

জানা যায়, নরসিংদী জেলার ইকবাল হোসেন নামের এক ব্যক্তি বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া এলাকায় এসটিএম ব্রিক নামের একটি ইটভাটা স্থাপন করেন। এই ব্রিকের লাইসেন্স করে ইট প্রস্তুত করলেও থামেনি তাদের অবৈধভাবে বালু ও মাটি কাটার প্রভাব। স্থানীয় তৈয়ব আলীর কাছ থেকে আন্দারমানিক নদীর তীর ক্রয় করে এসটিএম ব্রিকের এই ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে। অবৈধভাবে বালু ও মাটি কাটার ফলে প্রতিদিন নদী ভাঙনে ক্ষতিগ্রস্থের আশংঙ্কা করছে নদীর পাড়ের মানুষ। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা অভিযান চালিয়ে এক শ্রমিককে নদীর তীর থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এর বিধান লংঘন করার অভিযোগে মোহাম্মাদ কাউসার মিয়াকে ৭ দিনে কারাদন্ড ও এরশাদ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে উপজেলার ঠংপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেনু-বাগদা পোনা বাজারজাত করা অপরাধে ছোহরাফ হোসেন নামের একজনকে ১ মাসের কারাদন্ড ও ৫’শ টাকা অর্থ দন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা। একই সাথে অবৈধভাবে রেনু-বাগদা পোনা বাজারজাত করার মালামাল জব্দ করে নিলাম দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, পৃথক দুইটি অভিযান চালিয়ে দুইজনকে কারাদন্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে।

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে