ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বশেমুরবিপ্রবি উপাচার্যের কক্ষ থেকে বের হলেন ক্রন্দনরত ৪ নারী শিক্ষক!

বশেমুরবিপ্রবি উপাচার্যের কক্ষ থেকে বের হলেন ক্রন্দনরত ৪ নারী শিক্ষক

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষ থেকে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ ৪ নারী শিক্ষক কান্নারত অবস্থায় বের হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তীতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে অবস্থান নেন উপাচার্যের দপ্তরের সামনে। পরবর্তীতে শিক্ষক সমিতির উপস্থিতিতে এ বিষয়ে উপাচার্যের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। 


বৃহষ্পতিবার (২৫ আগস্ট) আনুমানিক সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। একাডেমিক ভবনের কক্ষ বন্টনকে কেন্দ্র করে উপাচার্যের সাথে বিভিন্ন বিভাগের শিক্ষকরা আলোচনায় বসেন। পরবর্তীতে হঠাৎ করে মনোবিজ্ঞান বিভাগের চারজন নারী শিক্ষক কান্নারত অবস্থায় কক্ষ থেকে বের হলে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে।পরবর্তীতে বিভাগের শতাধিক শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তর ও কক্ষের বাইরে অবস্থান নিয়ে উপাচার্যের সাথে দেখা করার দাবি জানায়।প্রায় ঘন্টাখানেক পর উপাচার্যের সাথে সাক্ষাৎ করে শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ,মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকরাও উপস্থিত হন। এ সময় একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের 'অনুঘটক' বলায় উপস্থিত শিক্ষার্থীরা তাৎক্ষনিকভাবে প্রতিবাদ জানান।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান,উপাচার্যের কক্ষ থেকে বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিন,সহকারী অধ্যাপক নাসরিন নাহার,প্রভাষক মমতাজ সুলতানা,প্রভাষক সানজিদা কবির জুই ক্রন্দনরত অবস্থায় বের হয়ে আসেন।এর আগেও মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান মাসুমা পারভীনকে অপমান করা হলে তিনিও কাঁদতে কাঁদতে উপাচার্যের কক্ষ থেকে বের হয়ে আসেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। 

এ ঘটনায় ৪ জন শিক্ষক মন্তব্য করতে রাজি হননি।


শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ বলেন, "উপাচার্য মহোদয় পরবর্তীতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সাথে কথা বলেছেন।তিনি দুঃখপ্রকাশ করেন নি।তবে স্যারের কথায় অনুতাপ ছিলো এবং শিক্ষকরাও কনভিন্সড হয়েছেন।আমার মনে হয়,ওখানে একাধিক সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন।তারা সঠিকভাবে বিষয়টি উপস্থাপন করলে এ ধরনের পরিস্থিতির তৈরি হতো না।"

শিক্ষার্থীদের উপস্থিতিতে উপাচার্য বলেন, "আগে কক্ষের স্বল্পতা ছিলো।এখনো বেশ সমস্যা হচ্ছে।তবে কমে আসছে।শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সমস্যার সমাধান হয়ে যাবে। " এ সময় তিনি শিক্ষকদের কান্নার বিষয়ে কিছু বলেন নি।

আরও খবর