দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবকে গ্রেফতার ।


নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি ও দুটি স্টীলের পাইপ জব্দ করা হয়েছে।


মঙ্গলবার ৪ এপ্রিল আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আটককৃতরা হচ্ছেন, নোয়াখালী পৌর এলাকার শ্রীপুরের জসিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন রতন, দক্ষিণ রাজারামপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে কাজী নুরুল হুদা ও সেনবাগ উপজেলার দক্ষিণ গরুকাটা গ্রামের মফিজুর রহমানের ছেলে আলম আমির।


পুলিশ জানায়, গভীর রাতে অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর গ্রামের কয়েকজন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে ১০/১২জন ডাকাত সদস্য। পরে তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশ, তাদের দেহে তল্লাশি চালিয়ে তিনটি চাপাতি ও দুটি স্টীলের পাইপ উদ্ধার করা হয়।


জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর