প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা

ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:53:04 pm

আগামী সেপ্টেম্বর মাস থেকে ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালুর সময় রেলমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।


মঙ্গলবার দুপুরে ভাঙ্গা রেলস্টেশন থেকে ১টা ১৮ মিনিটের সময় ট্রেনটি ছেড়ে যায়। এরপর বেলা ৩টা ২০ মিনিটে পদ্মা সেতু পার হয়ে মাওয়া রেলস্টেশনে পৌঁছায়।


মাওয়া রেলস্টেশনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেলমন্ত্রী। তিনি বলেন, পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করা হলো। আজ পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলে পদ্মা সেতুর পুর্ণাঙ্গতা পেল। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ এখন সময়ের ব্যাপার মাত্র।


জানা যায়, গত বছর ২৫ জুন গাড়ি চলাচলের জন্য স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৯ মাস পর মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করেছে।


রেলসেবা চালু হওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, আজ পরীক্ষামূলক ট্রেন চলার কারণে দক্ষিণ অঞ্চলের মানুষ ভাগ্যের দুয়ার খুলে গেল।


পদ্মা সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো রেল চলাচলের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলিসহ সেনাবাহিনী ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও খবর