সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

প্রতিশোধ নিয়ে ম্যানইউকে পেছনে ফেললো নিউক্যাসল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2023 09:35:27 am

ফেব্রুয়ারিতে কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলো নিউক্যাসল এবং সুযোগটা পুরোপুরি কাজে লাগালো তারা।


ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ঘরের মাঠে ম্যানইউকে স্বাগত জানায় নিউক্যাসল এবং প্রতিশোধ নিতে গিয়ে ম্যানইউকেও উপহার দিলো ২-০ গোলের পরাজয়। আবার এই ম্যাচটি ছিল ম্যানইউ এবং নিউক্যাসলের শ্রেষ্ঠত্বের ম্যাচও। কারণ হারলেই পেছনে পড়তে হবে ম্যানইউকে। নিউক্যাসল উঠে যাবে উপরে। এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো নিউক্যাসলেরই।


প্রথমার্ধে কোনো গোলই হয়নি ম্যানইউ-নিউক্যাসল ম্যাচে। দ্বিতীয়ার্ধে গিয়ে গোল দুটি হজম করে এরিক টেন হাগের শিষ্যরা। এই পরাজয়ের ফলে ম্যানইউর সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু করছে। তবে এখনও যে সম্ভবনা শেষ হয়ে গেছে, তা নয়। তবে এই পরাজয় কিছুটা হলেও ধাক্কা দিয়েছে রেড ডেভিলদের।


এ অবস্থায় ২৭ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে ম্যানইউকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৭ ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে নিউ ক্যাসল।


নিজেদের মাঠে অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিলো নিউক্যাসল। মূলতঃ নিউক্যাসলের দুর্দান্ত খেলার সামনে নিষ্প্রভ মনে হচ্ছিলো ম্যানইউকে। এমন পরিস্থিতিতে স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণ ঠেকাতে হয়েছিলো গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে।


কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে দুটি শট আর ঠেকাতে পারেননি। ম্যাচের ৬৫তম মিনিটে জো উইলক প্রথম গোল করে এগিয়ে দেন নিউক্যাসলকে। ম্যাচের ৮৮তম মিনিটে কলাম উইলসন দ্বিতীয় গোল করে ম্যানইউর পরাজয় নিশ্চিত করেন।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৩ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে