পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 11:17:17 am

© সংগৃহীত ছবি


রাজধানীবাসীর জন্য আশীর্বাদ হয়েছে মেট্রোরেল। তিন মাস আগে উদ্বোধন হয়েছে স্বপ্নের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও রুটের প্রথমার্ধ। এই তিন মাসে লাভ-লসের হিসাবে প্রায় কোটি টাকা পার্থক্য রয়েছে। 


গত বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের মেট্রোরেলের সভা কক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন- উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের প্রথমার্ধে এখন পর্যন্ত ১০ লাখ ৭৭ হাজার যাত্রী যাতায়াত করেছে। এতে সংস্থাটির আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। 


আর উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মেট্রোরেলের মোট ব্যয় ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই ব্যয়ে বিদ্যুৎ বিল, আনসার, স্কাউটসহ পুরো ব্যবস্থাপনা খরচ যুক্ত আছে।


তিনি বলেন, পুরোপুরিভাবে মেট্রোরেল চালু না হলে এর সঠিক হিসাব বলা যাবে না। সাংবাদিকদের অনুরোধে আনুমানিক একটা হিসাব দেওয়া হয়েছে।


এর আগে আগামী ৫ এপ্রিল থেকে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যবর্তী সব স্টেশনে মেট্রোরেল চলবে বলে ঘোষণা দেন এম এ এন ছিদ্দিক।


সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।


তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া নতুন দুটি স্টেশন চালু হলে যাত্রীসংখ্যা আরও বাড়বে ফলে তাদের বিষয়টিও চিন্তা করা হচ্ছে।



আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৫ ঘন্টা ৯ মিনিট আগে