স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত 'লেখন' এর মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন 'লেখন' (জানুয়ারি-মার্চ) সংখ্যাা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের হল রুমে নতুন সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হয়েছে। একই সাথে প্রেসক্লাব থেকে প্রকাশিত পবিত্র মাহে রমজানুল মোবারক ১৪৪৪ হিজরির সাহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত ক্যালেন্ডারও প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে। 

অনাড়ম্বর এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।

প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাবের সদস্য, লেখক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং প্রেসক্লাব সদস্য, মুক্ত বার্তা ২৪ এর প্রকাশক-সম্পাদক শাহাব উদ্দিন আহমদ 

এসময় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব, প্রেসক্লাব সদস্য শামসুল ইসলাম শামীম এবং মিজানুর রহমান আলম।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এবারই প্রথম সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন এর উদ্বোধনী সংখ্যা বের হয় এবং একই সাথে এ বছরই প্রথম রমজানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
আরও খবর