শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বিপাকে আমির খান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2022 03:00:58 am

ফাইল ছবি

◾ বিনোদন ডেস্ক


‘লাল সিং চাড্ডা’ নিয়ে ভালোই বিপদে পড়েছেন আমির খান। মুক্তির আগে থেকে একশ্রেণির দর্শকদের বয়কটের হুমকি, একের পর এক শো বন্ধ আর বক্স অফিসে চূড়ান্ত অধঃপতনে ভীষণ মন খারাপ অভিনেতার। এর মধ্যে মামলার মুখেও পড়তে হলো তাঁকে। সিনেমাটির প্রদর্শনী বন্ধে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করেছেন নাজিয়া ইলাহি খান নামের এক আইনজীবী।


ওই আইনজীবী দাবি করছেন, ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় কিছু উসকানিমূলক দৃশ্য আছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তা ছাড়া কিছু দৃশ্য ও সংলাপ বিতর্কের সৃষ্টি করতে পারে, বিঘ্নিত হতে পারে শান্তিশৃঙ্খলা। তাই অবিলম্বে সিনেমাটির প্রদর্শন বন্ধ করা উচিত বলে মত নাজিয়া ইলাহি খানের। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 


হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ বানাতে চার বছর সময় দিয়েছেন আমির। আশা ছিল, করোনা-পরবর্তী সময়ে বলিউডের বক্স অফিসের হাল ধরবে সিনেমাটি। কিন্তু সে আশায় গুড়ে বালি। ১৮০ কোটি রুপি বাজেটের ‘লাল সিং চাড্ডা’ অর্ধেক খরচ তুলতেই হিমশিম খাচ্ছে। বাজেট তুলতে শেষ ভরসা ছিল ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু ব্যবসা খারাপ হওয়ায় সে পথও প্রায় বন্ধ হওয়ার পথে। বক্স অফিসের করুণ পরিস্থিতি দেখে ওটিটি প্ল্যাটফর্মগুলোও ‘লাল সিং চাড্ডা’ কিনতে আগ্রহী হচ্ছে না।


জানা গেছে, সিনেমাটি কেনার জন্য মুক্তির আগে থেকে আমির খানের সঙ্গে আলোচনা করছিল নেটফ্লিক্স। অভিনেতার পক্ষ থেকে ১৫০ কোটি রুপি দর হাঁকানো হয়েছিল। কিন্তু এখন ওই দামে ‘লাল সিং চাড্ডা’ কিনতে চাইছে না নেটফ্লিক্স। খানিকটা কমিয়ে এখন আমির চাইছেন ১২৫ কোটি। তবে নেটফ্লিক্স ৫০ কোটি রুপির বেশি দিতে রাজি হচ্ছে না। একই অবস্থা আমাজন প্রাইম ভিডিও ও হটস্টারের ক্ষেত্রেও। শেষ পর্যন্ত কোন ওটিটিতে দেখা যাবে ‘লাল সিং চাড্ডা’, তা এখনই বলা যাচ্ছে না।


এই পরিস্থিতিতে দুই মাসের লম্বা ছুটিতে যাচ্ছেন আমির খান। শিগগিরই তিনি পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে। সেখানে নিজের মতো সময় কাটাবেন, পরিকল্পনা করবেন পরবর্তী কাজ নিয়ে। জানা গেছে, ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার নির্মাতা আর এস প্রসন্নর পরবর্তী স্পোর্টস ড্রামায় দেখা যাবে আমির খানকে। একজন মদ্যপ বাস্কেটবল কোচের গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি।


আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭২ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে