নির্মাণের ১১ বছর পরও তালাবদ্ধ শার্শার ১০ শয্যার হাসপাতাল শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাগেশ্বরীর গর্ব তাজু ভাই ২.০ এখন ‘টাইমস টুডে’-তে: রাজমিস্ত্রির সহকারী থেকে সাংবাদিকতার নতুন যাত্রা শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্য সাইফুল ইসলাম, ট্রেজারার আতিকুর রহমান শ্রীমঙ্গলে ঝুলে আছে মডেল মসজিদ নির্মাণ কাজ চন্দনাইশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ

যানজটে স্থবির রাজধানী, পথেই ইফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 03:10:29 pm

ঘড়ির কাঁটা তখন ৫টা বেজে ৩০ মিনিট। তিনতলা বিশিষ্ট মগবাজার-মৌচাক ফ্লাইওভার তখনও যানজটে স্থবির। ঠাঁয় দাঁড়িয়ে যানবাহন। শান্তিনগর মোড় থেকে ফ্লাইওভারে উঠেই দাঁড়িয়ে যেতে হচ্ছে গাড়িগুলোকে। জ্যামে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ফ্লাইওভারের জটলা নিরসনে কিছুক্ষণ পর আসে ট্রাফিক পুলিশ। তারপরও জটলা থেকে মুক্তি মেলে না। এ অবস্থায় পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন না অনেকে। পথেই ইফতার সেরে নিতে হয় ঘুরমুখো যাত্রীদের।


সোমবার (২৭ মার্চ) ওই এলাকায় এমন চিত্র দেখা যায়।


মিরপুরগামী যাত্রী আনারুল হক। মতিঝিল থেকে রওয়ানা দিয়ে এক ঘণ্টায় মগবাজার-মৌচাক ফ্লাইওভারে পৌঁছান। এরপর ৪৫ মিনিট একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয় তাদের বহনকারী বাসটিকে।


আনারুল হক বলেন, ‘পরিবার-পরিজনের সঙ্গে ইফতার করার ইচ্ছায় আড়াই ঘণ্টা হাতে নিয়ে মতিঝিল থেকে মিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। প্রায় দুই ঘণ্টা চলে গেছে মতিঝিল থেকে মগবাজার-মৌচাক ফ্লাইওভার পার হতে পারলাম না। মনে হয় আজ পরিবারের সঙ্গে ইফতার করতে পারবো না।’


টানা তিনদিন বন্ধ থাকায় ফুরফুরে মেজাজে ছিল ঢাকার রাজপথ। তবে রমজানের প্রথম কর্মদিবস সোমবার ফিরে এসেছে যানজটের সেই পুরোনো চেহারা। এদিন যানজটে স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় রাস্তায়। সকালে অফিসমুখো মানুষের চাপে নগরীতে যানজট বেড়ে যায়।


বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে যানজটের মাত্রাও বেড়েছে। বিকেলে অফিস শেষ করার পর চরম আকার ধারণ করে যানজট। মূল সড়ক থেকে অলি-গলি পর্যন্ত ছিল যানবাহনের চাপ। অফিস শেষে ঘরমুখো মানুষের চাপে পুরো নগরীতে নেমে আসে স্থবিরতা। ঢাকায় এমন কোনো সড়ক বা অলিগলি খুঁজে পাওয়া মুশকিল যেখানে যানজট ছিল না।


অন্য সড়কের মতো আগারগাঁও থেকে মহাখালী রেলগেট পর্যন্ত গাড়ির বেশ চাপ লক্ষ করা যায়। ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় এক ঘণ্টার বেশি সময়। মহাখালী থেকে গুলশান-বনানী সড়কেও জটলা ছিল।


এছাড়াও যানবাহনের চাপে স্থবির ছিল আগারগাঁও থেকে মিরপুর-১০ নম্বর সড়ক। আগারগাঁওয়ে তালতলায় দেখা যায়, সময় না থাকায় রাস্তার পাশেই একসঙ্গে পাঁচজন ইফতার শুরু করেন। এরপর ধীরে ধীরে আরও অনেকে শামিল হন তাদের সঙ্গে।


তাদের মধ্যে ইমতিয়াজ করিম গুলশান-১ নম্বরে একটি ওষুধের দোকানি। বাসা মিরপুর বর্ধিত পল্লবী। তিনি বলেন, ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে ইফতার করবো। সেজন্য দেড় ঘণ্টা হাতে নিয়ে বের হয়েছি, কিন্তু এমন যানজট হবে কল্পনাও করিনি। চারদিকে সবকিছু থেমে আছে, তাই বাধ্য হয়ে পথে অন্যের ইফতারিতে ভাগ বসালাম।

আরও খবর