টপসয়েল কাটা নীরব এক পরিবেশ বিপর্যয় ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? কাজী এহসানুল হক জিহাদ আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেকেআরের নতুন অধিনায়কের নাম ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 03:05:35 pm

নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নতুন অধিনায়ক কে হবেন, সেটি নিয়েই গত কয়েকদিন ধরে ছিল বেশ আলোচনা। সম্ভাব্য অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান আর লিটন দাসের নামও।


শেষ পর্যন্ত সাকিব বা লিটন নয়, স্বদেশি ক্রিকেটারকেই অধিনায়ক হিসেবে বেছে নিলো কেকেআর। ভারতের ঘরোয়া লিগ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দেওয়া নিতিশ রানাকে করা হয়েছে কেকেআরের নতুন অধিনায়ক।


চলতি মাসের গোড়ার দিকে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের সময় পিঠে চোট পান কেকেআরের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস। তার চোটের ঠিক কী অবস্থা, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজি।


এমনকি আজ (সোমবার) নতুন অধিনায়কের নাম ঘোষণার সময় কেকেআরেরও পক্ষ থেজে শ্রেয়াসের চোটের বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কতদিনের জন্য নিতিশকে অধিনায়ক করা হলো, সেটাও পরিষ্কার হয়নি।


কেকেআরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশাবাদী যে সুস্থ হয়ে উঠে ২০২৩ সালের আইপিএলের কোনো সময় খেলতে পারবেন শ্রেয়াস। তবে আমরা এও আশা করছি, অধিনায়ক হিসেবে ভালোভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন নিতিশ। যার সাদা বলের ক্রিকেটে নিজের রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে এবং ২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে আইপিএলে খেলছেন তিনি।’


কেন সাকিব-লিটন নয়?

বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং লিটন দাসের সাদা বলের অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও কেন তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়নি, তা নিয়ে কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


তবে 'হিন্দুস্থান টাইমস'-এর প্রতিবেদন থেকে জানা গেছে, সাকিব এবং লিটনকে পুরো মৌসুমে পাওয়া যাবে না বলেই বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে।


৩১ মার্চ রাত পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন সাকিব-লিটনরা। পরদিনই কেকেআরের প্রথম ম্যাচ আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ এপ্রিল পর্যন্ত একমাত্র টেস্টও খেলা লাগতে পারে সাকিব-লিটনের।